অস্পষ্ট গল্প|

অস্পষ্ট

অস্পষ্ট বাংলা লিরিক্স

খোলা বারান্দায়, স্নান সেরে এসে খোলা চুলে দাড়িয়ে আনমনে কী যেনো ভাবছিল মৃত্তিকা।ছুটির দিন,মেঘলা আকাশ মাঝে মাঝেই লুকিয়ে ফেলছে সূর্যকে,আর্ সূর্যটা ও মুখ লুকিয়ে আবার ' টুকি ' বলে ফিরে আসছে। 

ঝোড়ো হওয়ায় উড়ছে মৃত্তিকার খোলা চুল।হঠাৎ একটা ফোন আসে,মৃত্তিকা বারান্দার দোলনায় বসে ফোনটা রিসিভ করে কানে দেয় -"হ্যালো,কেমন আছিস মৌ?"

মৃত্তিকার সারা গায়ে একটা হালকা শিহরণ খেলে যায়,এক ঝটকায় মনে পড়ে যায় বছর চারেক আগের কথা।কলেজে অ্যাডমিশন নেওয়ার পর মৃত্তিকার একটা বন্ধু হয় কিনজ্বল।

কলেজের ক্লাস অফ কিম্বা মুভি টাইম,প্রথমবার সিগারেট এ টান কিম্বা প্রথম নন্দন এ যাওয়া সমস্তটাই একসাথে করেছে ওরা।ওদেরকে ওদেরই বন্ধুরা সবাই মজা করে ' জোড়ি ' বলতো।বেশ ছিলো ওরা।বন্ধুত্ব টা দিনের পর দিন আরও অনেক বেশি কাছে এনে দিচ্ছিল ওদের দুজনকে।

সরস্বতী পূজার সেই সকালটার কথা আজও ভুলতে পারে নি মৌ ,প্রথমবার ফুলের দোকান থেকে গোলাপ কিনেছিল নিজের চুলের জন্যে নয় অন্য কারোর জন্যে।শাড়িটাও বেশ গুছিয়ে পরেছিল সেইদিন।কলেজে গিয়ে পূজার কাজে এতটুকুও মন ছিল না সেদিন।চোখ খুঁজছিল অন্যকাউকে। 

কানু (কিনজ্বল),একটা সুন্দর পাঞ্জাবি পরে হাতাটা খানিক গোটাতে গোটাতে কলেজে ঢুকেছিল সেইদিন।অঞ্জলী শেষ করেই কানুকে নিয়ে কলেজের পিছনের খোলা গার্ডেনে চলে গিয়েছিল মৌ।

সেখানে ওই হিন্দি ফিল্মের মতন নিজেই হাঁটু মুড়ে বসে গোলাপ টা এগিয়ে দিয়ে প্রপোজ করেছিল মৌ।করেই চোখ বুজিয়ে ' হ্যাঁ ' শোনবার অপেক্ষা করছিল,একটা চাপা হাসিমাখা উত্তেজনায় তখন সারা শরীর যেনো ফুটছে।কিছুক্ষণ পর দুবার খস খস আওয়াজ শুনে চোখ খোলে মৌ,কানু পিছিয়ে গেছে আরও কয়েক পা।

ওর মুখের হাসিটা কোথায় যেনো মিলিয়ে গেছে নিমেষেই,একটু বিরক্তি আর্ অনেকটা অবাক হয়েই সে উত্তর দেয় " আমি জিমূত কে ভালোবাসি মৌ,আর্ তুই আমার বন্ধু,বেস্ট ফ্রেন্ড ছাড়া আর্ কিচ্ছু না,আমি তোকে এই চোখে কখনও দেখতে পারবো না মৌ"

তখন মৌ ভাঙা ভাঙ্গা স্বরে বলেছিল " ওর মধ্যে কী পেলি যা আমার মাঝে নেই!"

উত্তর দেয়নি কানু,চলে গিয়েছিল সেখান থেকে,শীতকালের হালকা হওয়া যেনো বিদ্রুপ করে যাচ্ছিল মৌ কে। মৌ তারপর থেকে আজ অবধি কাউকেই আর্ ভালোবাসেনি।হয়তো পারবেও না।

আজ এতদিন পর হঠাৎ করে কানুর ফোন পেয়ে একটু অবাকই হয়েই উত্তর দেয়

" ভালো।"

"বিয়ে করেছিস?"

"না,তুই?"

" করেছিলাম,মাস দুই হলো ডিভোর্স হয়ে গেছে। জিমুত আমাকে ভালোবাসেনি কখনো,ভালোবেসেছিল আমার যশ,আমার টাকাকে।আর্ গত এক বছর ধরে ব্যবসায় মন্দা চলবার কারণে ওর চাওয়ার আগেই এনে দেওয়া দামী গয়না,দামী গিফ্ট দিতে পারছিলাম না।ও আমার পাশে না থেকে ওই সময়টায় চলে গেলো আমাকে ছেড়ে।আমি তোকে একটা কথা বলবো মৌ"

"বল"

"আমি তোর প্রস্তাবে এখন হ্যাঁ বলছি,ফিরে আসবি আমার কাছে,আমার সবটা নিয়ে ভালোবাসিস আমাকে নতুন করে,আর্ এতই বাসিস যেনো দিনশেষে অভাবটা আমি ভুলে যেতে পারি"

"আর মাস দুই পরে আমার বিয়ে,আমি নিউ ইয়র্কে চলে যাচ্ছি, পাত্র ভালো চাকরী করে,পারিবারিক ব্যবসাও আছে ওদের,তোকে নিমন্ত্রণ পত্র পাঠাবো পারলে আসিস,আর্ মৌ নয় আমি মৃত্তিকা সেটাই বলিস ,ভালো থাকিস, পরে কথা হবে"

আর কোনো কথা না শুনেই ফোন টা কেটে দেয় মৌ।মৌ হয়তো আজও ভালোবাসে কানুকে কিন্তু কারোর অভাব পরিপূরণ করবার জন্যে কাউকে ভালোবাসতে পারবে না সে,কখনোই না,বিয়েও তার মোটেই ঠিক হয়নি। আন্তসন্মানটুকু নিয়েই সে বাঁচতে চায়,কারণ এতদিনে সে বুঝেছে ভালোবাসা ভিক্ষা করে পাবার বস্তু নয়।

বৃষ্টি পড়ছে মুশুলধারে , সেইদিকে তাকিয়ে থাকে মৌ,ওর চোখ দিয়েও দু এক ফোঁটা জল কী গড়িয়ে পড়ে?বৃষ্টির জলের ধারায় মুহূর্তেই যেনো তা হারিয়ে যায়,অস্পষ্ট হয়ে যায়।কোথাও কোনো এক অচেনা সাউন্ড সিস্টেমে তখন চেনা সুরে একনাগাড়ে বেজে চলেছে -

"কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই

আমার মতে তোর মতন কেউ নেই ।

কতবার তোর কাঁচা আলাওয় ভিজে গান শোনাই......."

Bangla lyrics
Recent বাংলা গানের লিরিক্স নাটকের তথ্য এবং গল্প পড়তে আমাদের Bangla lyrics এর সাথেই থাকুন..🥀🌸

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url